সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ভ্রমণ কাহিনী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ট্রেন জার্নি

কুপের দরজাটা কেউ নক করল, শুয়ে শুয়েই বললাম খোলা আছে ভেতরে আসুন। দেখলাম, টিটি সাহেব এসেছেন উঠে বসলাম, ওনাকে ভেতরে এসে বসতে বললাম, উনি ভেতরে এলেন, আমি ব্যাগ থেকে টিকিটটা বের করে ওনাকে দিলাম, উনি দেখে বললেন, স্যার আপনার কোন অসুবিধা হলে, আমাকে বলবেন। আমি একটু অবাক হলাম, আমাকে স্যার বলে সম্বোধন করাতে, আমি বললাম একটু কফি পাওয়া যাবে। অবশ্যই আমি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর ঐ যে বললাম এনি প্রবলেম আমাকে একটু জানাবেন। আমি পাশেই আছি। ঠিক আছে। উনি চলে গেলেন, একটু পরেই দেখলাম একজন এসে একটা ট্রে টেবিলের ওপরে রাখল, কফির পট কাপ ডিস দেখে আমার একটু সন্দেহ হল, আমি নিশ্চই কোন সাধারণ ব্যক্তি নই, এদের এ্যারেঞ্জমেন্ট সেই কথাই বলছে, একজন সাধারণ সাংবাদিকের জন্য এরকম ব্যবস্থা। কেমন যেন সন্দেহ হল। মুখে কিছু বললামনা। পকেট থেকে মানিপার্সটা বার করে পয়সা দিতে গেলাম, বলল না স্যার আপনার যখনি যা চাই বলবেন আমরা চলে আসব, একটা বেল দেখিয়ে বলল, এই বেলটা একটু বাজাবেন। আমার সন্দেহটা আরো বারল। এই ঘরটায় আমাকে বোবা হয়েই থাকতে হবে কারুর সঙ্গে কথা বলার জো নেই। কফি খাওয়ার পর বইটা পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পরেছি খেয়াল নেই, হঠ...