বাড়ি ঢুকেই জুতোর র্যাকের কাছে দুটো অচেনা মেয়েলি জুতো দেখে কুনাল বুঝতে পারলো, কেউ এসেছে বাড়িতে। কৌতূহলী হয়ে ড্রয়িং রুমের দিকে এগোলো কুনাল। দরজা খুলেই কুনাল দেখলো, ওর অনুমান ঠিকই আছে। সেজোপিসি আর ওনার ছোট জা বসে আছে ওর ড্রয়িং রুমের সোফায়। কুনাল ওদের দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করলো, “কেমন আছো তোমরা?” সেজোপিসি কফি খাচ্ছিলো বোধহয়। কুনালের বাড়িতে চায়ের চল নেই। কুনাল আর ওর চাকর শুভ থাকে বাড়িতে। শুভর বয়স কম, চা কফি খায়না ও। খাওয়ার মধ্যে কেবল কুনালই সকালে কফি খায় এককাপ। সেজোপিসি কফির কাপে লম্বা চুমুক দিয়ে বললো, “হ্যাঁ রে! তুই কি বিয়ে থা করবি না?” হাসলো কুনাল। “বিয়ে করাটাই তো জীবনের লক্ষ্য নয় পিসি। বেশ তো চলে যাচ্ছে! বিয়ে টিয়ে করার দরকার কি!” “উল্টোপাল্টা কথা বলিস না তো! দিব্যি তো ব্যবসা করিস, অভাব তো তোর নেই কিছু। তাহলে বিয়ে করতে আপত্তি কোথায় তোর। দিব্যি বিয়ে করে সংসারী হবি, এসব দেখেও তো আমাদের ভালো লাগে। দাদা বৌদি নেই বলে কি আমরাও নেই নাকি!” আবার হাসলো কুনাল। সাধারণভাবে দেখলে পিসি সত্যি কথাই বলছে। কুনাল ব্যানার্জির জীবনে অভাব নেই। কলকাতার এতো কাছে রাজপ্রাসাদের মতো বড়ো ন...
এখানের প্রতিটি গল্প কাল্পনিক, ফ্যান্টাসিমূলক এবং শুধুমাত্র ব্যক্তিগত আনন্দের জন্য দেয়া হয়েছে। ব্যবহারিক প্রয়োগ আপনাকে ধ্বংস করে দিতে পারে। আমরা আপনার গৃহীত পদক্ষেপের জন্য কোনভাবেই দায়ী থাকব না।