সন্ধ্যে বেলা ঘুম ভাঙতে কৌশিকি দেখে অন্ধকার হয়ে গেছে।বিছানায় খুরশেদ নেই।কৌশিকি উঠে বাড়ীর সব আলো গুলো জ্বেলে ফ্যালে।বাচ্চাদের ঘুম থেকে তুলে পড়তে বসায়।ভাবে খুরশেদ বোধ হয় ছাদে বিড়ি খাচ্ছে।কৌশিকি ছাদে গিয়ে দ্যাখে খুরশেদ নেই।কৌশিকি দুশ্চিন্তায় পড়ে যায়, খুরশেদ কোথায় গেল? কৌশিকি ভাবলো খুরশেদ বোধ হয় বাইরে বিড়ি কিনতে বেরিয়েছে।রাত বাড়তে থাকলো খুরশেদের দেখা নেই।কৌশিকির চিন্তা বাড়ছিল।মুন্নি বারবার বলছিল ‘আন্টি আব্বা কাঁহা হ্যায়?’কৌশিকির কাছে কোনো উত্তর ছিল না।কৌশিকি বাচ্চাদের খেতে দিয়ে বসে রইলো। বাচ্চাদের খাওয়া হয়ে যাওয়ার পর কৌশিকি তাদের ঘুমোতে পাঠালো।এমন সময় ফোনটা বেজে উঠলো,সুদীপ্তের ফোন।ওপাশ থেকে সুদীপ্তের গলা, ‘কি হল খাওয়া হয়ে গেছে?’ কৌশিকি বলল, ‘বাচ্চারা খেয়ে নিয়েছে,আমি খাইনি।একটু দেরীতে খাবো।তোমার? সুদীপ্ত বলল ‘হাঁ খেয়ে নিয়েছি, কাল মর্নিং শিফট আছে।তাই তাড়াতাড়ি ঘুমোতে হবে।তা তোমার কলেজ কবে খুলবে? কৌশিকি বলল ‘পরশু’ সুদীপ্ত বলল, ‘কাজের লোক পেলে?ওই বাচ্চাটার বাবা নয় দুপুরে নজর রাখলো বাচ্চাদের কিন্তু কলেজ থাকলে সকালে তোমার জন্য রান্নাবান্না করে দিতে হবে তো?’ কৌশিকি বলল, ‘হাঁ একজন পেয়েছি।তোমার ...