সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বজ্রাঘাত ২

 গলাটা শুকিয়ে উঠেছিল পৃথার... একটু থামে সে... বিছানা থেকে উঠে দাঁড়ায়... ঘরের বড় আলো জ্বেলে ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে গিয়ে জল খায় একটু... ফিরে আসার সময় দেওয়ালে ঘড়িটার দিকে তাকায় সে... রাত আড়াইটে... ফিরে আসে ঘরে। ‘কটা বাজে জানো? আড়াইটেএএএ...’ ছবিটা উদ্দেশ্যে বলে ওঠে... ‘তোমার ঘুম পাচ্ছে?... প্লিজ... ঘুমিও না এখন... আর একটু থাকো... কাল তো রবিবার, বলো... বেলা করে উঠলেও হবে... তাই না? আর একটু থাকো, প্লিজ...’ বলতে বলতে এগিয়ে যায় ঘরের টেবিলের দিকে... ওখানে রেখে দেওয়া গ্লাসের মধ্যে আবার খানিকটা ওয়াইন ঢেলে নেয়... নিয়ে গ্লাসটাকে এক হাতে ধরে, অন্য হাতের মধ্যে সিগারেট প্যাকেট আর লাইটারটা নিয়ে বিছানার কাছে ফিরে আসে। বিছানার সাইড টেবিলটার ওপরে প্যাকেট আর লাইটারটা রেখে দিয়ে, ফিরে যায় দেওয়ালের কাছে, সুইচ বোর্ডের কাছটায়... বড় আলোটাকে নিভিয়ে ফের ধীর পায়ে এসে দাঁড়ায় বিছানার কাছে... ঘরটা নিলাভো স্বপ্নিল আলোয় আবার ডুবে যায়... গ্লাসের তরলে একটা চুমুক দিয়ে উঠে আসে বিছানায়... বালিশটাকে খাটের হেড বোর্ডের হেলানে রেখে নিজে ঠেস দিয়ে বসে তাতে আরাম করে... চোখ বন্ধ করে খানিক থেকে ফের চুমুক দেয় গ্লাসে... তারপর শ...